Beschreibung
এই কাহিনীর সাথে জড়িয়ে আছে ব্ল্যাক কেন্ডা আর হোয়াইট কেন্ডারা, তাদের হস্তীদেবতা, সর্পদেবতা। জীবনে আমি এত বড় হাতি বা সাপ আর দেখিনি। মাঝে মাঝে নিজের কাছেই অবাস্তব মনে হয়। শুধু অবাস্তবই না অকল্পনীয়ও। শুধু এটুকুই বলব, যত যাই মনে হোক আমি কিন্তু সত্যিই দেখেছি। বাকিটা পাঠকরা বিচার করবেন।
হারুত আর মারুত আমাকে নিয়ে গিয়েছিল কেন্ডাল্যান্ডে। ঐশ্বরিকভাবে নাকি তাদের বলা হয়েছিল, একমাত্র আমিই পারব জানা বধ করতে। সেজন্যেই নিয়ে গিয়েছিল।
এখন আর কোন কথা নয় সরাসরি কাহিনী।