Buchdetails
Beschreibung
১৯০৬ঃ বারো বছর ধরে আমেরিকার পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে একজন মাস্টার-মাইন্ড ক্রিমিনাল তার ক্রাইম চালিয়ে যাচ্ছে। এই লোক ঠাণ্ডা মাথায় নিষ্ঠুরভাবে মানুষ খুন করে। এরপরে ব্যাংক ডাকাতি করে ব্যাংকের ভেতরে থাকা সব নগদ টাকা নিয়ে চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। নিষ্ঠুরভাবে ডাকাতি করার কারণে সাধারণ মানুষ তার নাম দিয়েছে "বুচার ব্যান্ডিট" ( কসাই ডাকাত)।
এই বুচার ব্যান্ডিটকে হাতেনাতে গ্রেফতার করার জন্য নিয়োগ দেয়া হল ভ্যান ডর্ন ডিটেকটিভ এজেন্সির সেরা এজেন্ট আইজ্যাক বেলকে।
আইজ্যাক বেল তার ওপর অর্পিত দায়িত্ব পালনে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু এই বুচার ব্যান্ডিট লোকটা ভীষণ বুদ্ধিমান। নিখুঁতভাবে ব্যাংক ডাকাতি করে সে।
এবং, বুচার ব্যান্ডিট বেলকে যেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিল, তার জন্য বেল মোটেও প্রস্তুত ছিল না। শিকারির নিজেরই শিকার হয়ে যাওয়ার মতো অবস্থা।
আমেরিকার ইতিহাসের সবচেয়ে কুখ্যাত ব্যাংক ডাকাতকে জেলে ঢোকানোর জন্য বেলকে তার সামর্থ্যের সর্বোচ্চটা প্রয়োগ করতে হবে। আইজ্যাক বেল কি পারবে?