বুদ্ধ : গ্রাফিক গাইড

বুদ্ধ : গ্রাফিক গাইড

هنوز رتبه‌بندی نشده است
2021 · بنگالی · جلد سخت · 13 نسخه
به قفسه اضافه کنید

به این کتاب امتیاز دهید


صدور دفتر کتاب

توضیحات

বুদ্ধ: গ্রাফিক গাইড একটি আন্তর্জাতিক মানের বই। বাংলাদেশে প্রচলিত বৌদ্ধ ধর্মের কোনো নির্দিষ্ট রক্ষণশীল সংস্করণ বা মতবাদকে সমর্থন দিতে এই বই রচনা বা প্রকাশ করা হয়নি। ধর্ম-মত নির্বিশেষে বিশ্বব্যাপী সকল সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের কাছে সংক্ষেপে বুদ্ধের জীবনী, দীক্ষা এবং বৌদ্ধ ধর্মের ইতিহাস তুলে ধরার উদ্দেশে বইটি লেখা হয়েছে। বইটি লিখেছেন জেইন হোপ। তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী এবং বুদ্ধ গবেষক। বিখ্যাত তিব্বতীয় শিক্ষক চোগিয়াম ট্রাংপা রিনপোচির অধীনে তিনি বৌদ্ধ ধর্ম নিয়ে অধ্যয়ন করেছেন। জেইন হোপ “লন্ডন ধর্মধাতু” নামের একটি বৌদ্ধ অধ্যয়ন এবং মেডিটেশন সেন্টারের সহ-প্রতিষ্ঠাতা।

বইটিতে বৌদ্ধ ধর্মের বিভিন্ন উপধারা, মতবাদ নিয়েও সংক্ষেপে আলোচনা করা হয়েছে। সেখানে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা তথা দক্ষিণ এশিয়ায় বিদ্যমান রক্ষণশীল মতবাদ “থেরবাদ” নিয়ে যেমন আলোচনা করা হয়েছে তেমনি তিব্বতীয়, চীনা বৌদ্ধ ধর্ম নিয়েও আলোচনা করা হয়েছে।

বুদ্ধকে নিয়ে অবৌদ্ধদেরও প্রচুর আগ্রহ রয়েছে। তারা গৌতম বুদ্ধ সম্পর্কে জানতে চান। বুদ্ধ: গ্রাফিক গাইড পাঠ করে আগ্রহী হিন্দু, মুসলিম, খ্রিস্টান, নাস্তিক, সংশয়বাদী; সবাই খুব সহজেই বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে পারবেন। ৫৯ গ্রন্থ (২৫ খন্ড) বাংলা ত্রিপিটক পড়া সবার পক্ষে সম্ভব নয়। স্বয়ং বৌদ্ধদের মাঝেও খুব কম সংখ্যক ব্যক্তিই পূর্ণাঙ্গ ত্রিপিটকের হাজার হাজার পৃষ্ঠা পাঠ করেছেন।

বুদ্ধের জীবন, দীক্ষা, বৌদ্ধ ধর্মের ইতিহাস এবং বিশ্ব জুড়ে বৌদ্ধ ধর্মের বিস্তার সম্পর্কে জানার জন্য বুদ্ধ: গ্রাফিক গাইডের মতো সহজ বাংলায় লেখা আর একটি বইও নেই সম্ভবত। বলে রাখা ভালো, এটি কোনো ধর্মগ্রন্থ নয়, এটি নন-ফিকশন ধারার বই এবং আশা করা যায় এই বইটি বাংলা নন-ফিকশন অনুবাদ অঙ্গনে একটি মাইলফলক হয়ে থাকবে।

جزئیات کتاب

فرمت جلد سخت
صفحات 184 صفحه
زبان بنگالی
منتشر شده Sep 21, 2021
ناشر Not For Sale Club (NFSC)
نسخه‌ها 13 نسخه
به قفسه اضافه کنید

به این کتاب امتیاز دهید


صدور دفتر کتاب