Descrição
টাঙ্গাইলের কাঞ্চনপুর গ্রাম। হঠাতই সেখানে অদ্ভুত এক চর্মোরোগের প্রাদুর্ভাব দেখা দিলো। দেখতে দেখতে সেটা মহামারীর দিকে চলে যাচ্ছে দেখে আতঙ্কে এলাকা ছাড়া শুরু করলো সবাই। সরকারী কর্মকর্তা আজফার সাহেব তাঁর দুই সন্তান সহ ঢাকায় তাঁর স্ত্রীর কাছে রওনা দিতে যাচ্ছেন এমনি সময় বাসায় এসে উপস্থিত সেই কাঞ্চনপুর নিবাসী এক দুর্সম্পর্কের ভাই। তাঁর ছেলের নাকি কী অসুখ। ওদিকে ঢাকা ছেড়ে যাবার পথে পরদিন থেকে শুরু হল একের পর এক বিপত্তি। হঠাতই অদ্ভূত বেশের এক রহস্যময় সন্ন্যাসীকে দেখা গেল আশেপাশে। শহর ছাড়ার ঠিক আগে নামল দারুণ ঝড়। ভেঙে পড়ল সেতু, সবাই আটকা- ওদিকে পোড়ো জঙ্গলের যাকে বলে ‘শয়তানের থান’ সেদিক থেকে অদ্ভূত গোঙ্গানির আওয়াজ আসছে, তবে কি ফকির বাড়ির সেই গল্পটাই সত্যি? পিশাচ জেগে উঠছে সাতশ বছর পর?
Detalhes do Livro
Formato
Brochura
Páginas
98 páginas
Idioma
Bengali
Publicado
Jan 1, 2024
Editora
Dhaka Comics
ISBN-10
9849605561
ISBN-13
9789849605560