দলিল

দলিল

Оценок пока нет
Feb 1, 2002 · Бенгальский · Твердый переплет (500 страницы)
Добавить на полку

Оценить эту книгу


Экспортировать журнал книг

Детали книги

Формат Твердый переплет
Страницы 500
Язык Бенгальский
Опубликовано Feb 1, 2002
Издатель বিদ্যাপ্রকাশ
ISBN-10 984422005X

Описание

'দলিল' আবহমানকালের ইতিহাস, সমাজ রাজনীতি অর্থনীতি সংস্কৃতি পুরাতত্ত্ব উপনিবেশিক সামন্তবাদ এবং আবহমান কালের দলিল হয়ে জীবনধারায় গতিশীল।
‘দলিল’ উপন্যাসে আমরা দেখি জীবন কতো জটিল, কতো রহস্যঘেরা মানুষের মানবিকতা, কেউ কারো নয়, সবাই নিজের নিজের ধান্ধায় দিশেহারা, প্রেম যেন মরিচিকা, মানব-মানবী তাদের বিচিত্র সম্পর্কের বেড়াজালে আটকে গেলেও কোথায় যেন একটা ক্ষত, কোথায় একটা বিন্দু তাদের প্রতিনিয়ত অপরাধরোধের মধ্যে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে, চারদিকের আর্থ-সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলীর আবর্তে ঘুরপাক খাচ্ছে ‘দলিল’ উপন্যাসের মানব-মানবীরা, পারিবারিক জীবনের এই সমীকরণ কোথায় যে ঠেলে দিচ্ছে তাও কেউ অনুধাবণ করতে পাচ্ছে না অথবা সবই চোখের সামনে ঘটছে কিন্তু কেউ প্রতিবাদ করার প্রয়োজন মনে করছে না। জন্ম-মৃত্যু লোভ-হিংসা অর্থ-ভৈবব বিষয়-সম্পত্তি সবই কেমন মানবিকতাকে ছাপিয়ে প্রবহমান জীবনের বাঁকে ছুটছে,মানুষগুলো তারপরও নষ্ট সময়ের ক্ষতের মধ্যে বসে খাজুরে আলাপে নিমগ্ন, জটিল জীবন ও সময় এখানে বারংবার মুখ টিপে হাসছে, বহমান ও চলমান নদীর মতো ছুটছে কোথায় জীবন রেশের ঘোড়া তা যেন রহস্যময়। ‘দলিল’ জীবন ঘনিষ্ঠ এক উপন্যাস, প্রবহমান সময় ও সমাজ অর্ন্তগত জীবনের রুপকল্প। কাঠামোতে চেতনাপ্রবাহ কল্পনা ও স্বপ্নকে আশ্রয় করে কখনো গল্পের মেজাজে, কখনো কিছুটা ব্যক্তিগত প্রবন্ধের আঙ্গিকে, কিছুটা হয়তো বা জীবনধর্মী কবিতার ছেঁড়া-ছেঁড়া অঅকুতি মিশিয়ে এগিয়ে গেছে, তবুও এর অন্তঃপ্রকৃতি, এর সমগ্র অবয়বে এক শ্রেণীর মানুষের যে মানব-মানবী বিপন্নতায় কাতর, যে মানুষের অর্ন্তরিত চেতনায় রয়েছে শোধন আর বঞ্চনার হাহাকার, তাদেরই জীবনলেখ্য। দীর্ঘকাল যাবৎ উপন্যাস লিখছেন শওকত আলী, ব্যক্তিহৃদয়ের নিভৃতি অন্তপুরে দৃষ্টি নিবন্ধ করতে যেমন তিনি পারঙ্গম, তেমনি সমাজ বাস্তবতার নানান আবর্ত সমূহকেও গভীরভাবে পরখ করতে সদাআগ্রহী, একই সঙ্গে তিনি হৃদয় সচেতন সমাজ সচেতন ও ইতিহাস সচেতন ঔপন্যাসিক।
Добавить на полку

Оценить эту книгу


Экспортировать журнал книг