Thumbkin

Thumbkin

还没有评分
2013 · 英语 · 平装书
加入书架

评价这本书


导出书籍日志

描述

নাম রিদয়, কিন্তু ছেলেটা আসলে ছিল হৃদয়হীন। তার উপর যাকে বলে একেবারে বিচ্ছু ছেলে। নষ্টামি করেই দিন কাটত তার। মানুষ বলো, পশুপাখি বলো, কীটপতঙ্গ বলো—সব্বাই অতিষ্ট তার জ্বালাতনে। একদিন সেই বিচ্ছু রিদয় লাগল গণেশঠাকুরের পিছনে। আর যাবে কোথায়! ভীষণ রেগেমেগে গণেশঠাকুর তাকে এমন অভিশাপ দিলেন যে, দেখতে-না-দেখতে বুড়ো আঙুলের মতো ভয়ানক ছোট হয়ে শেষাবধি বুড়ো আংলা যক হয়ে গেল রিদয়।
হায় হায়, কী করবে এখন রিদয়?
গণেশঠাকুরের শাপে বুড়ো আংলা রিদয় তারপর যা করল আর যা দেখল—তাই নিয়েই এই কৌতূহলকর উপন্যাস, 'বুড়ো আংলা'। গল্পের খিদে যেমন মেটায় এই কাহিনী, সেইসঙ্গে পরিচয় করিয়ে দেয় ঔপন্যাসিকের কলম, শিল্পীর তুলি আর কবির কল্পনা—এই তিনের দুর্লভ সংমিশ্রণ ঘটেছে অবনীন্দ্রনাথের এই আসামান্য সৃষ্টিকর্মে। ভিতরে পাতা জোড়া-জোড়া ছবি।

书籍详情

格式 平装书
页数 144 页
语言 英语
已发布 1月 1, 2013
出版商 Ponytale Books
ISBN-10 938063708X
ISBN-13 9789380637082
加入书架

评价这本书


导出书籍日志