Buchdetails
Beschreibung
বইটির পুনর্মুদ্রণ হতে যে দীর্ঘ সময় লাগল তার কারণ বহুবিধ, সে-সবের উল্লেখ করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। তবে, অনেকদিন অ-মুদ্রিত থাকার পর শেষ পর্যন্ত যে বইটির ২য় সংস্করণ বের হচ্ছে তাতেই আমি যারপরনাই সুখী। এজন্যে নতুন প্রকাশনা সংস্থা ঢাকাপ্রকাশকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে ধন্যবাদ জানাই শিল্পী রাজীব দত্তকে; তিনি বেশ পরিশ্রম করে বইটির সবগুলো ছবি নতুন করে এঁকেছেন। প্রথম সংস্করণে যে মূল ছবিগুলো ব্যবহৃত হয়েছিল সেসব এই সংস্করণে পুরোপুরি বর্জিত হয়েছে। রাজীব দত্তের অসাধারণ তুলির আঁচড়ে নতুন ছবিগুলো সংবেদনশীল বাঙালি পাঠকের কাছে আগের ছবিগুলোর চাইতে বেশি গ্রহণযোগ্য হবে বলে আমার বিশ্বাস।