Детали книги
Формат
Мягкая обложка
Страницы
28
Язык
Бенгальский
Опубликовано
Dec 1, 2018
Издатель
ঢাকা প্রকাশ
ISBN-10
9843455541
ISBN-13
9789843455543
Описание
আজ থেকে প্রায় বিশ বছর আগে, ১৯৯৯ খৃষ্টাব্দে প্রকাশিত হয়েছিল এলেম আমি কোথা থেকে? । বেশ সংকোচ ছিল মনের মাঝে, পাঠক কেমন ভাবে নেবেন বইটি, বিষয়টি, তা নিয়ে। পরে দেখলাম, আমার সংকোচ ও সন্দেহ ওমূলক। বেশ ভালোভাবেই তাঁরা গ্রহণ করেছেন বইটিকে। আমাদের শিশু কিশোরদের সঠিক যৌনশিক্ষা দানের প্রয়োজনীয়তা তখনও ছিল, একবিংশ শতকের এই চরম অস্থির সময়ে সে-প্রয়োজন আরো বেড়েছে।
বইটির পুনর্মুদ্রণ হতে যে দীর্ঘ সময় লাগল তার কারণ বহুবিধ, সে-সবের উল্লেখ করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। তবে, অনেকদিন অ-মুদ্রিত থাকার পর শেষ পর্যন্ত যে বইটির ২য় সংস্করণ বের হচ্ছে তাতেই আমি যারপরনাই সুখী। এজন্যে নতুন প্রকাশনা সংস্থা ঢাকাপ্রকাশকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে ধন্যবাদ জানাই শিল্পী রাজীব দত্তকে; তিনি বেশ পরিশ্রম করে বইটির সবগুলো ছবি নতুন করে এঁকেছেন। প্রথম সংস্করণে যে মূল ছবিগুলো ব্যবহৃত হয়েছিল সেসব এই সংস্করণে পুরোপুরি বর্জিত হয়েছে। রাজীব দত্তের অসাধারণ তুলির আঁচড়ে নতুন ছবিগুলো সংবেদনশীল বাঙালি পাঠকের কাছে আগের ছবিগুলোর চাইতে বেশি গ্রহণযোগ্য হবে বলে আমার বিশ্বাস।

Жанры
Наука и технологии
Здоровье и благополучие
Природа