ইস্তাম্বুল

ইস্তাম্বুল

No ratings yet
Feb 1, 2014 · Bengali · Hardcover (208 pages)
Add To Shelf

Rate this book


Export Book Journal

Book Details

Format Hardcover
Pages 208
Language Bengali
Published Feb 1, 2014
Publisher Adorn Publication

Description

পাহাড়, সাগর, প্রাসাদ আর বিপরীত-আবহাওয়ার সেই সহাবস্থান পৃথিবীর খুব বেশি শহরে নেই- যা আছে ইস্তাম্বুলে। এর নাম থেকে শুরু করে ইতিহাস পর্যন্ত সব কিছুতেই বৈচিত্র্যের সমাহার। মনে হয়, এত পরস্পর-বিরোধিতার সমুজ্জ্বল উপস্থিতি দুনিয়ার আর কোন নগরীতে নেই।
প্রাচ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদী রাজাদের এই রাজধানী যেন স্বপ্নের শহর! বলা হয়, পৃথিবীর ইতিকথা যদি শুনতে চাও-- ইস্তাম্বুলের মাটিতে কান পাতো। যেদিকেই আমি চোখ ফেরাইঃ সেন্ট সোফিয়া কিংবা ব্লু মস্ক, টপকাপি প্রাসাদ কিংবা গ্র্যান্ড-বাজার-- বিমোহিত হয়ে পড়ি। অতীতের দিকে তাকালে দেখি- এখানেই সম্রাট দারিয়ুস, মহামতি আলেক্সান্ডার, ক্লিওপেট্রা, সালাদিন দ্য গ্রেট, মোহাম্মদ দ্য ম্যাগনিফিশেন্ট, অস্ট্রিয়-হাঙ্গেরী-জার্মান-রাশিয়ার দুঁদে সম্রাটেরা এসে ভীড় জমিয়েছেন। ভূগোল জুড়েও কী অপার বিস্ময়-- এটিই পৃথিবীর একমাত্র শহর, যা দুটো মহাদেশে অবস্থিত; দু’দুটো সাগরঃ ব্ল্যাক-সি ও মার্মারাকে যুক্ত করেছে এর বসফরাস-প্রণালী ঝুলন্ত ব্রীজ হবার আগ পর্যন্ত যে বারবার বিচ্ছিন্ন করেছে উচ্চাভিলাষী সেনানায়কদের অসংখ্য ষড়যন্ত্র! বসফরাসের দক্ষিণ প্রান্তে, গন্ডারের শিঙের যে শাখাটি ঢুকে গেছে ইস্তাম্বুলের ইউরোপীয় পেটে--‘দ্য গোল্ডেন হর্ন’- অনাদীকাল থেকে দোলা জাগিয়েছে সৌন্দর্য পিপাসু পর্যটকদের চেতনায়। বিচিত্র মানুষের বহুবিচিত্র রঙ-রূপ-ভাষা ছাড়াও এ শহরে আছে চা-কফি-শরাবের ঢালাও আয়োজন; প্রাচ্য-প্রতীত্যের মিলনের তীব্র চেষ্টা এবং কামাল আতাতুর্কের বিস্ময়কর নিরব উপস্থিতি। পর্দার আড়ালে কিছু ক্রন্দনধ্বনিও আছে, কিন্তু সেগুলো শুনতে চাইলে আপনার চেতনাকে পান্না দিয়ে রাঙাতে হবে।
Add To Shelf

Rate this book


Export Book Journal