যে যেখানে যায়

যে যেখানে যায়

No ratings yet
2008 · Bengali · Hardcover
Add To Shelf

Rate this book


Export Book Journal

Description

মধুবন, ঋজুরুস্তম, সম্পৃক্তা, আরমান, বল্লী, কার্জন, পাবলো, পঙ্কজ- ওরা সব নতুন প্রজন্মের ঝকঝকে ছেলেমেয়ে। বড় ঘরের ভাল ছেলেমেয়েরা পড়াশুনো নিয়ে ব্যস্ত। সেই সঙ্গে আছে নানা রকমের মজার ব্যাপার। যেমন, মধুবন মোটা বলে প্রিয় সব খাদ্য থেকে বঞ্চিত, আর সম্পৃক্তা রোগা বলে দিনরাত মুঠো মুঠো চিনি, মাখন, মালাই, কোফতা খাচ্ছে। যশোমাসির পঁচাত্তর ছাড়ানো ওজনকে খোঁচা মারছে এমনকী তার ছেলে পাবলোও। মজাদার এই কাহিনিতে আছে বাংলার এক অখ্যাত, অভাবী গ্রাম মুড়কিশোলার কথাও। মধুবন আর তার দাদা ঋজুরুস্তম যে-গ্রামের সঙ্গে জড়িয়ে পড়ে। সবাইকে অবাক করে মধুবন ফেরে নির্মেদ শরীর আর মানুষের জন্য বুকভরা ভালবাসা নিয়ে। বাণী বসুর যে যেখানে যায় উপন্যাসে একসময় নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যে যার জীবনে ছিটকে পড়ে। কৌতুক-স্নিগ্ধ এই কাহিনিটিতে আছে ভালবাসা ও স্বপ্ন, আছে মরমী এক জগৎ।

Book Details

Format Hardcover
Pages 143 pages
Language Bengali
Published Jan 1, 2008
Publisher আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
ISBN-10 8177566989
ISBN-13 9788177566987
Add To Shelf

Rate this book


Export Book Journal